বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপ্রথমবারে আয়োজিত হয়েছে দীপ্ত অ্যাওয়ার্ড ২০২১
spot_img
spot_img

প্রথমবারে আয়োজিত হয়েছে দীপ্ত অ্যাওয়ার্ড ২০২১

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীপ্ত টিভির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারে আয়োজিত হয়েছে দীপ্ত অ্যাওয়ার্ড ২০২১। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি প্রচার হবে ১৮ নভেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. মাসুদ মিয়া। ১৪টি ক্যাটাগরিতে মনোনীত করা হয় দীপ্ত টিভির প্রচারিত ধারাবাহিক নাটক, বিদেশি ধারাবাহিক, নন-ফিকশন শো’র কলাকুশলীদের। ক্যাটাগরির মধ্যে ছিল আলোচিত ধারাবাহিক অভিনয়শিল্পী (পুরুষ), আলোচিত ধারাবাহিক অভিনয়শিল্পী (নারী), আলোচিত ধারাবাহিক শিশুশিল্পী, আলোচিত ধারাবাহিক পার্শ্ব অভিনয়শিল্পী (পুরুষ), আলোচিত ধারাবাহিক পার্শ্ব অভিনয়শিল্পী (নারী), আলোচিত ধারাবাহিক খল অভিনয়শিল্পী, আলোচিত কণ্ঠাভিনয় শিল্পী (পুরুষ), আলোচিত কণ্ঠাভিনয় শিল্পী (নারী), আলোচিত পার্শ্ব কণ্ঠাভিনয় শিল্পী (পুরুষ), আলোচিত পার্শ্ব কণ্ঠাভিনয় শিল্পী (নারী), আলোচিত কণ্ঠাভিনয় শিল্পী (শিশু), আলোচিত খল কণ্ঠাভিনয় শিল্পী, আলোচিত নন-ফিকশন শো, আলোচিত সংবাদিক। বিশেষ সম্মাননা প্রদান করা হয় টিভি ফিচার ফিল্ম সাহসিকা এবং থ্রিডি অ্যানিমেশন ফিল্ম ‘টুমরো’কে।

বিজয়ীদের মধ্যে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন অভিনয়শিল্পী তারিক আনাম খান, লেখক ও সাংবাদিক আনিসুল হক, প্রখ্যাত আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, অভিনয়শিল্পী জাহিদ হাসান প্রমুখ।

দীপ্ত অ্যাওয়ার্ড ২০২১ এর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে শর্মিলা ব্যানার্জীর পরিচালনায় নৃত্য নন্দন দল, ধারাবাহিক নাটক মান-অভিমানের অভিনয়শিল্পী, ধারাবাহিক নাটক মাশরাফি জুনিয়রের অভিনয়শিল্পী, দীপ্ত কণ্ঠাভিনয় শিল্পী এবং ধারাবাহিক নাটক বকুলপুরের অভিনয়শিল্পী নাদিয়া।

দীপ্ত অ্যাওয়ার্ড ২০২১ এর অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন ইমতু রাতিশ ও নীল হুরেরজাহান।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments