বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদশেয়ারবাজারে অতিরিক্ত বিনিয়োগ: ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
spot_img
spot_img

শেয়ারবাজারে অতিরিক্ত বিনিয়োগ: ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে বিনিয়োগসীমা অতিক্রম করায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক। শেয়ারবাজারে ব্যাংকগুলোর মোট মূলধনের ২৫ শতাংশ বিনিয়োগের সীমা বেঁধে দেওয়া হলেও সোনালী ব্যাংকে তা ছাড়িয়ে ২৬ শতাংশে দাঁড়িয়েছে। যে কারণে ব্যাংকটির কাছ থেকে অতিরিক্ত বিনিয়োগের ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি আইসিবি’র মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ৫০০ কোটি টাকা দিয়েছে সোনালী ব্যাংক। এটিই মূলত সোনালী ব্যাংকের বিনিয়োগসীমা ছাড়িয়ে যাওয়ার কারণ। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (সংশোধিত ২০১৩) মোট মূলধন বলতে পরিশোধিত মূলধন, শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যালেন্স, বিধিবদ্ধ রিজার্ভ এবং রিটেইন্ড আর্নিংসকে বোঝানো হয়েছে। এগুলোর সব মিলিয়ে যে পরিমাণ অর্থ হবে ব্যাংকগুলো তার ২৫ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে। অন্যদিকে শেয়ারবাজারে বিনিয়োগের হিসাব ধরা হয় মূলত: সব ধরনের শেয়ার, ডিবেঞ্চার, করপোরেট বন্ড, মিউচ্যুয়াল ফান্ড ইউনিট এবং অন্যান্য ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ। উল্লেখিত সব ধরণের সিকিউরিটিজে বিনিয়োগকে শেয়ারবাজারে ব্যাংকগুলোর  এক্সপোজার বা বিনিয়োগ হিসেবে ধরা হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments