শুক্রবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপ্রথমবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে বাংলাদেশ
spot_img
spot_img

প্রথমবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথমবার এশিয়ান কাপ ফুটবলে জায়গা নিশ্চিত করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের পদচারণ অনুসরণ করে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবলেও জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

রোববার লাওসের ন্যাশনাল স্টেডিয়ামে বয়সভিত্তিক নারী এশিয়ান কাপ বাছাইপর্বে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হারে লাল-সবুজের প্রতিনিধিরা।

তবু সমীকরণের হিসেবে মূল পর্বে খেলার সুযোগ ছিল। গ্রুপ ‘এইচে’ রানার্স আপ হওয়া বাংলাদেশকে রানার্স আপের পয়েন্ট টেবিলে সেরা তিনে থাকতে হতো। রোববার দিনের অপর ম্যাচে লেবাননকে ৮-০ গোলে হারিয়ে দিয়েছে চীন। এতেই বাংলাদেশের সেরা তিনে থাকা নিশ্চিত হয়েছে।

এশিয়ার ৩৩টি দল নিয়ে ৬ আগস্ট শুরু হওয়া এই বাছাইপর্ব। বাছাইপর্ব থেকে আট গ্রুপ থেকে সেরা আট দল সরাসরি মূল পর্বে অংশ নেবে। গ্রুপের আট রানার্স আপ থেকে তিন দল খেলবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে। স্বাগতিক থাইল্যান্ডকে নিয়ে ১২ দল খেলবে মূল পর্বে। আগামী বছরেরে এপ্রিলে শুরু হবে বয়সভিত্তিক পর্যায়ের এই টুর্নামেন্টটি।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল ১২ ম্যাচে অপরাজিত ছিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও ভালো শুরু করেছিল পিটার বাটলারের দল। ১৫ মিনিটে ম্যাচের প্রথম গোলটি বাংলাদেশেই করেছিল। প্রথমার্ধ পর্যন্ত ম্যাচে ১-১ সমতা ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে শক্তিশালী দক্ষিণ কোরিয়া লিড নেওয়ার পর পিছিয়ে পড়ে মেয়েরা। ৮৭ থেকে ৯৪ মিনিটের মধ্যে হজম করে শেষ তিনটি গোল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments