ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফুটবল মাঠের সাফল্যের পর এবার ব্যবসায়িক দুনিয়াতেও নতুন ইতিহাস গড়লেন ডেভিড বেকহাম। সাবেক ইংল্যান্ড অধিনায়ক এখন আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
২০২৬ সালের সানডে টাইমস রিচ লিস্ট অনুযায়ী, বেকহাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম–এর সম্মিলিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ১৮৫ বিলিয়ন পাউন্ডে। মাত্র এক বছরের ব্যবধানে তাদের সম্পদ প্রায় দ্বিগুণ বেড়েছে।
এই আর্থিক উত্থানের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রে বেকহামের ব্যবসায়িক বিনিয়োগকে। ইন্টার মায়ামি–এর সহ-মালিক হিসেবে তিনি ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। বিশেষ করে লিওনেল মেসি দলে যোগ দেওয়ার পর ক্লাবটির জনপ্রিয়তা ও বাজারমূল্য ব্যাপকভাবে বেড়েছে।
বর্তমানে ইন্টার মায়ামির বাজারমূল্য প্রায় ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এটি এখন মেজর লিগ সকার–এর ইতিহাসে সবচেয়ে মূল্যবান ক্লাবগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ছাড়া ক্লাবের স্টেডিয়ামকেন্দ্রিক রিয়েল এস্টেট প্রকল্প এবং অ্যাডিডাস ও হুগো বস–এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বহুমূল্যের চুক্তিও বেকহামের সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম


























Recent Comments