বুধবার, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়প্রবীণ দিবসে নিরাপদ ও মর্যাদাপূর্ণ বার্ধক্যের প্রত্যাশা রাষ্ট্রপতির
spot_img
spot_img

প্রবীণ দিবসে নিরাপদ ও মর্যাদাপূর্ণ বার্ধক্যের প্রত্যাশা রাষ্ট্রপতির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ উপলক্ষে দেশের প্রবীণ নাগরিকদের শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রবীণদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও শান্তিময় জীবন নিশ্চিত করতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও পরিবারকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি আগামীকাল ১ অক্টোবর ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ উপলক্ষে এ বাণী দেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনমানের উন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বেড়েছে। এর ফলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। দীর্ঘায়ুর এই সময়ে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আবাসন ও কর্মসংস্থান ব্যবস্থাপনাকে নতুনভাবে সাজানোর প্রয়োজন দেখা দিয়েছে।

এ বছর আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য ‘দ্য এজ অব লনজিভিটি: রিথিংকিং সিস্টেমস ফর লংগার লাইভস’ সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, প্রকৃতির স্বাভাবিক নিয়মে প্রত্যেক মানুষ একসময় বার্ধক্যে উপনীত হন। তাই প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন। বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদে ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কাঠামো নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতি জানান, ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা খাতে ৫ হাজার ২৩৯ কোটি টাকা বরাদ্দ এবং সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। প্রবীণদের কল্যাণ ও উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ প্রবীণদের কল্যাণ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, প্রবীণরা শুধু অতীতের গল্প নন; তারা বর্তমানের শিকড় এবং ভবিষ্যতের পথপ্রদর্শক। তাদের শ্রম, মেধা, ত্যাগ ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে।

তবে প্রবীণদের একটি বড় অংশ অবনতিশীল স্বাস্থ্য, আর্থিক অনিশ্চয়তা ও নিঃসঙ্গতার মধ্যে দিন কাটাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য।

সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও জনহিতৈষী সংগঠন, বিত্তবান ব্যক্তি এবং প্রতিটি পরিবারকে প্রবীণদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, প্রবীণদের প্রতি ভালোবাসা, তাদের হাসিমুখ ও নিরাপদ বার্ধক্য নিশ্চিত করা সবার অঙ্গীকার হওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশ ও বিশ্বের সব প্রবীণের সুস্বাস্থ্য ও শান্তিময় জীবন কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্যও কামনা করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments