বুধবার, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিলিটারে ১১.৯২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম
spot_img
spot_img

লিটারে ১১.৯২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম পড়বে ১০৮ টাকা ৭৮ পয়সা। নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নতুন দরের আদেশ জারি করেছে বিইআরসি।

বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। এর আগে তিন মাস দাম কমানো হয়, ৩০ জুন প্রতি লিটারের দাম ১১৩ দশমিক ৫৪ টাকা থেকে কমিয়ে ১০৯ দশমিক ১০ টাকা নির্ধারণ করা হয়। তারপর দুই মাস দাম কমিয়ে ৯৬ দশমিক ৮৬ টাকায় নেমে এসেছিল।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল এবং জেট এ-১ এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করে। জানুয়ারিতে গণশুনানির পর ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। তারপর থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দাম নির্ধারণ অব্যাহত রেখেছে বিইআরসি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments