শনিবার, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপ্রাক্তনকে সম্মান করার অনুরোধ শ্রীলেখার
spot_img
spot_img

প্রাক্তনকে সম্মান করার অনুরোধ শ্রীলেখার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কিছুদিন পরপরই তারকাদের বিচ্ছেদের খবর শিরোনাম হচ্ছে। একের পর এক তারকা দম্পতি তাদের সম্পর্কে ইতি টানছেন ঘোষণা দিয়েই। বলিউড, টালিউড, ঢালিউড বিচ্ছেদের সুর বেজে চলেছে সমান তালে।

আর তা নিয়ে কানাঘুষা তো চলছেই, থেকে নেই নানা ধরনের গুঞ্জনও। এবার বিনোদন পাড়ার সহকর্মীরা যারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন, দিদি বা সহকর্মী হিসেবে তাদের উপদেশ দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, যারা সম্পর্ক ভেঙে আলাদা থাকেন অথবা আলাদা থাকার পরিকল্পনা করছেন, তাদের জন্য তার একটি উপদেশ রয়েছে। বিশেষত যারা বিনোদন দুনিয়ার তাদের উদ্দেশে জানান, ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রকাশ্যে না আনতে।

সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসলে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে অসম্মান না করারও অনুরোধ করেন। কারণ হিসেবে উল্লেখ করেন, কোনোদিন না কোনোদিন অনেক ভালো সময় কেটেছে। যে কারণে পুরনো সম্পর্ককে সম্মান করার কথা বলেছেন।

নিজের অভিজ্ঞতা থেকেই এসব কথা বলেছেন বলে উল্লেখ করে ফেসবুক পোস্টের একেবারে শেষের দিকে অভিনেত্রী লেখেন, দিদি বা সহকর্মী হয়ে এই আবদার করতেই পারেন তিনি।

বলিউডে সম্প্রতি বিচ্ছেদের কথা ঘোষণা করেন আমির খান এবং কিরণ। টালিপাড়ায়ও বিচ্ছেদের তালিকা কম লম্বা নয়। গত মাসেই গায়ক অনুপম রায় দাম্পত্যে ইতি টানেন।

তাদের বিচ্ছেদের খবর থিতু হওয়ার আগেই টালিপাড়া ফের দাম্পত্য সম্পর্ক ভাঙনের জল্পনায় সরগরম। শোনা যাচ্ছে, অভিনেত্রী দেবলীনা দত্ত এবং তথাগত মুখোপাধ্যায়ের দাম্পত্যও নাকি উষ্ণতা হারিয়েছে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments