রবিবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত
spot_img
spot_img

প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারের সাধারণ ছুটির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ হয়েছে ২৫শে এপ্রিল পর্যন্ত। এই অবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

১৫ই এপ্রিল থেকে ২৪শে এপ্রিলের মধ্যে প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা বাতিল করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ। তিনি বলেন, করোনা পরিস্থিতির জন্য আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সিলেবাস অনুযায়ী আগামী ১৫ থেকে ২৪ এপ্রিলের মধ্যে প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা থাকলেও এমন পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments