শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণ২ বছর পর সর্বোচ্চ অবস্থানে সূচক
spot_img
spot_img

২ বছর পর সর্বোচ্চ অবস্থানে সূচক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭১৮ পয়েন্টে অবস্থান করছে; যা গত ২১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান সূচকটির। এর আগে ২০১৯ সালের ৩ মার্চ সূচকটি সর্বোচ্চ ৫ হাজার ৭২৩ পয়েন্টে অবস্থান করছিল।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ১১ জানুয়ারি  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫০ শতাংশ বা ৮৪.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭১৮.৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৩.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৭.৪১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫৬.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৩.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। সারাদিনে ডিএসইতে ৫৭ কোটি ৪৯ লাখ ১৫ হাজার ৮২৫টি শেয়ার ২ লাখ ৪১ হাজার ৫৪২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৭৫ কোটি ৬১ লাখ ৫৮ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১২.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩৪.০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭৩.৯১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৯.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৭.১১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। সারাদিনে ডিএসইতে ৫৯ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ৭৯০টি শেয়ার ২ লাখ ৩১ হাজার ২০৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫০৫ কোটি ৬৮ লাখ ২২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৬৯ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৬৯ শতাংশ বা ২৭৭.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬৬৫.৩৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৬৬ শতাংশ বা ১৬৪.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪৫.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৩১ লাখ ১৯ হাজার ৪১৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments