শুক্রবার, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপ্রোটিয়াদের হারাল বাংলাদেশ ইমার্জিং নারীরা
spot_img
spot_img

প্রোটিয়াদের হারাল বাংলাদেশ ইমার্জিং নারীরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল। ৩ ম্যাচের সিরিজের শেষটিতে এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে স্বাগতিক ইমার্জিং নারীরা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে বাংলাদেশ নারী ইমার্জিং দল ২৫৩ রান তোলে। ওপেনার ইশমা তানজিম ৫৭ রানের ইনিংস খেলেন। মিডলে সুমাইয়া আক্তার ৩৮ রান করেন। পাঁচে নেমে রাবেয়া হায়দার ৩৪ রানের ইনিংস খেলেন।

এছাড়া ছয়ে নামা আফিয়া ইরা ৪৪ রান ও সাতে নামা স্বর্ণা আক্তার ৩০ বলে ৪১ রানের ইনিংস খেলেন। জবাব দিতে নেমে প্রোটিয়া ইমার্জিং নারী ক্রিকেট দল ২ বল থাকতে ২৩৯ রানে অলআউট হয়ে যায়।

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল ওপেনিং জুটিতে ৯৭ রান যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয়। ওপেনার ডি কিয়ার্ক ৪২ রান করেন। অন্য ওপেনার লওরেন্স খেলেন ৬৮ রানের ইনিংস। এছাড়া চারে নামা ফায়ে ৫৫ রানের ইনিংস খেলেন। তবে মিডল অর্ডারে তাদের দ্রুত আউট করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ ইমার্জিং নারী দল।

স্বাগতিকদের হয়ে ম্যাচ সেরা হওয়া স্বর্ণা আক্তার ৩ উইকেট নেন। দুই উইকেট তুলে নেন সাবিকুন্নাহার। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল এবার তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে।

 

ডেইলি শেয়ারবাজারর ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments