শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাফাইনাল হারলেও টুর্নামেন্টের সেরা কোহলি
spot_img
spot_img

ফাইনাল হারলেও টুর্নামেন্টের সেরা কোহলি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নেমেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ঘরের মাঠে শিরোপা জেতার স্বপ্নে বিভোর ছিল ভারতীয় সমর্থকরা। তবে সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে অস্ট্রেলিয়া। ফাইনালে অপ্রতিরোধ্য ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ শিরোপা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে এমন হারে বিমর্ষ ক্রিকেটাররা। শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্টের সেরার পুরস্কার জিতেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি।

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৭৬৫ রান করেছেন কোহলি। আসরের তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। টুর্নামেন্ট সেরার এই পুরস্কার জেতার লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন সর্বোচ্চ উইকেট শিকারি স্বদেশী মোহাম্মদ শামিকে। এছাড়াও পেছনে ফেলেছেন কুইন্টন ডি কক কিংবা রাচিন রবীন্দ্রর মত তারকাকে।

পুরো আসরে একের পর এক রেকর্ড কোহলি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতের এই মারকুটে ব্যাটার। ১১ ম্যাচে ৬ অর্ধশতক, ৩ শতকসহ করেছেন ৭৬৫ রান। বিশ্বকাপের ইতিহাসে এক টুর্নামেন্টে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এমনকি এক বিশ্বকাপে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments