ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফার ইস্ট নিটিং অ্যা্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Earnings Per Share-EPS) হয়েছে ৭৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩২ পয়সা আয় হয়েছিল
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৪৮ পয়সা।
আগামী ২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments