সোমবার, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাফিফা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে: উয়েফা
spot_img
spot_img

ফিফা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে: উয়েফা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফার ওপর চটেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তাদের মতে, এমন সিদ্ধান্ত ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে।

রাউন্ড অব ৩২-এ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন বালোগান। সে হিসেবে স্বয়ক্রিয়ভাবে তাঁর ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ হয়। কিন্তু শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে ফিফার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

সংস্থাটির এমন সিদ্ধান্তে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সোমবার কড়া ভাষার এক বিবৃতিতে উয়েফা বলেছে, ‘অন্য যেকোনো খেলার মতো ফুটবলও কিছু নিয়মের ওপর ভিত্তি করে চলে। এই নিয়মই স্বচ্ছ প্রতিযোগিতার মূল ভিত্তি। কোনো কোনো নিয়ম ব্যাখ্যার অবকাশ রাখে, তবে এই ক্ষেত্রে (নিষেধাজ্ঞা প্রত্যাহার) তা নয়।’

এমন সিদ্ধান্তের কারণে ফুটবলের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলেও সতর্ক করেছে উয়েফা। সংস্থাটি বলেছে, ‘ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হওয়ার কারণ, মানুষ এখনও এর নিয়মের ওপর বিশ্বাস রাখে। বিশ্বকাপের মতো আসরে কিছু ঘটনা ইতিবাচক বা নেতিবাচক উভয় ধরনের প্রভাব ফেলতে পারে।’

সবশেষে উয়েফা লিখেছে, ‘আমরা এমন একটি নজিরবিহীন, অবিশ্বাস্য এবং অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments