শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফুরফুরে বিনিয়োগকারীরা: এগুচ্ছে বাজার
spot_img
spot_img

ফুরফুরে বিনিয়োগকারীরা: এগুচ্ছে বাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বহু বছর পর ঈদের আগে এবার বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন বিনিয়োগকারীরা। প্রতিদিনই সূচক ও লেনদেন বৃদ্ধির মাধ্যমে এগিয় যাচ্ছে পুঁজিবাজার।

 

জানা যায়, আজ ১১ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৯ শতাংশ বা ৭৮.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭২৪.৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭১.৯০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৮.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির। সারাদিনে ডিএসইতে ৪৫ কোটি ৬২ লাখ ১৫ হাজার ২৯৭টি শেয়ার ২ লাখ ১১ হাজার  ৭২৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪০৩ কোটি ৩৫ লাখ ৭ হাজার টাকা।

গত কার্যদিবসে (৯ মে) ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭১ শতাংশ বা ৩৯.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৬৪৫.৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৬১.৪৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৮.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭৬টির, কমে ১২৬টির এবং অপরিবর্তিত রয় ৬৩টির। সারাদিনে ডিএসইতে ৪৫ কোটি ৯১ লাখ ৫৮ হাজার ৮৬০টি শেয়ার ২ লাখ ২৭ হাজার ৮৬৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩৫২ কোটি ৩ লাখ ৯৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫১ কোটি ৩১ লাখ ১৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৪৪ শতাংশ বা ২৩৫.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫৬৬.৩৫ পয়েন্টে।  দিনভর লেনদেন হওয়া ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭৬টির, কমে ৬৫টির এবং অপরিবর্তিত রয় ৪৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৬২ লাখ ৮৪ হাজার ১৩১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments