শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওবারাকা পতেঙ্গার আইপিও আবেদন শুরু ১৩ জুন
spot_img
spot_img

বারাকা পতেঙ্গার আইপিও আবেদন শুরু ১৩ জুন

ডেইলি  শেয়ারবাজার  রিপোর্ট: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের লক্ষ্যে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের আবেদন তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু আগামী ১৩ জুন। চলবে আগামী ১৭ জুন পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

এর আগে ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি বিকাল ৫টায় পর্যন্ত কোম্পানিটির শেয়ার বিক্রির বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়। যোগ্য বিনিয়োগকারীরা ৩২ টাকা কাট-অব প্রাইস নির্ধারণ করেছে।

গত ৫ জানুয়ারি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৫তম সভায় কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়।

বারাকা পতেঙ্গা পাওয়ার বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ২২৫ কোটি টাকা উত্তোলন করবে। যা তার সাবসিডিয়ারি কর্ণফুলী পাওয়ার ও বারাকা শিকলবাহা পাওয়ারে বিনিয়োগ, আংশিক দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।

কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৩৭ টাকা। আর বিগত পাঁচটি আর্থিক বিবরণী অনুযায়ী তড়িত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৩০ টাকা। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস। রেজিস্ট্রার টু ইস্যু হিসেবে কাজ করছে ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডেইলি  শেয়ারবাজার  ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments