ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১০ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলো সভায় সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে –
মীর আখতার হোসেন লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১১ মে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৭৮ পয়সা।
কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১১ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি গত ৬ মে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল। কিন্তু অনিবারয কারণে পর্ষদ সভা স্থগিত করা হয়েছে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২৫ পয়সা।
প্রাইম ব্যাংক লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১১ মে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১১ মে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১১ মে দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পরযালোচনা করা হবে।
২০১৯ সালে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
এনসিসি ব্যাংক লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১১ মে দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১১ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এদিকে, তালিকাভুক্ত ৬ মিউচ্যুয়াল ফান্ড ট্রাস্টি কমিটির সভার তারিখ ঘোষণা করেছে। ফান্ডগুলোর সভায় ৩১ মার্চ,২০২১ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : এ কোম্পানির বোর্ড সভা আগামী ১১ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।
ব্র্যাক ব্যাংক লিমিটেড : এ কোম্পানির বোর্ড সভা আগামী ১১ মে দুপুর ১টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১১ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

Recent Comments