শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফের পতনে পুঁজিবাজার: অস্থিরতায় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ফের পতনে পুঁজিবাজার: অস্থিরতায় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ০৯ আগস্ট, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। তবে দৈনিক লেনদেনের পরিমান কিছুটা বেড়েছে। দিন শেষে ১১.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৯ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ১৮.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৯৬.৯৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৯.০৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪২.৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭ টির, কমেছে ১৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১১.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ২৪১টি শেয়ার ১ লাখ ১১ হাজার ৩১৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১৮ কোটি ৮৭ লাখ ২৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৫.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৫.৫৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১.০৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪৮.৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০ টির, কমেছে ৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩২.৬৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ২৭৭টি শেয়ার ৯১ হাজার ৪২৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৮৫ কোটি ৭৩ লাখ ০৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৩ কোটি ১৪ লাখ ২৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২১ শতাংশ বা ৩৯.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬২২.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৫৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০ টির, কমেছে ৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৬৬ লাখ ৬২ হাজার ২৬১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ৯৬৩ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯ লাখ ৫ হাজার ২৯৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments