শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফের পুঁজিবাজারমুখী বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ফের পুঁজিবাজারমুখী বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৭ ডিসেম্বর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৭৩.০৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৭ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ শতাংশ বা ৭০.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৪৮.৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮০.০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৫.৬৭ পয়েন্ট বেড়েছে অবস্থান করছে ২ হাজার ৬৬০.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৪ টির, কমেছে ৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৩.০৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৮ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৯৫১টি শেয়ার ২ লাখ ২০ হাজার ৬১৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩৩১ কোটি ৪ লাখ ৫২ হাজার টাকা।

গতকাল ৬ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১২.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৯৭৮.৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৬৪.৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৬৩৪.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১৮ টির, কমে ১১৮ টির এবং অপরিবর্তিত রয় ৩৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৫৮.৭৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৪৯ লাখ ৯ হাজার ৯৭৮টি শেয়ার ২ লাখ ১৯ হাজার ১৬২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৮৭ কোটি ১৩ লাখ ৬৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৪৩ কোটি ৯০ লাখ ৮৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১ শতাংশ বা ২০৪.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬০৬.৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১০ টির, কমেছে ৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ১৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫ কোটি ২০ লাখ ১৭ হাজার ২৭৮ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন বেড়েছে ৯ কোটি ৪৮ লাখ ২২ হাজার ৭৪১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments