রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিফের বাড়ল সোনার দাম
spot_img
spot_img

ফের বাড়ল সোনার দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আবারও বাড়ল সোনার দাম। দেশের বাজারে ৪৮ দিনের ব্যবধানে ফের সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। আজ বুধবার, ৬ মার্চ নতুন এ দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন মূল্য কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। এই মানের সোনার দাম দাঁড়ালো ভরিপ্রতি ১ লাখ ১২ হাজার ৯০৭ টাকা, যা অতীতের সব রেকর্ড ভেঙেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ছাড়াও ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ৯২ হাজার ৩৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ৭৬ হাজার ৯৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোনার গহনা কিনতে ক্রেতাদের নতুন মূল্যের চেয়েও বেশি অর্থ দিতে হবে। কেননা বাজুসের নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গহনা বিক্রি করা হয়। সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের ১ লাখ ১৯ হাজার ৭২৫ টাকা খরচ করতে হবে।

এর আগে গত ১৭ জানুয়ারি দেশে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। তখন সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ১ লাখ ১২ হাাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়। তবে পরদিন ১৮ জানুয়ারি ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের সোনার ভরি ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা নির্ধারণ করা হয়। এ বছর এ নিয়ে তিনবার স্বর্ণের দামের সমন্বয় করেছে বাজুস। এর আগে ২০২৩ সালে ২৯ বার দাম সমন্বয় করা হয়েছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments