শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভফেসভ্যালুর নিচে ১৫ কোম্পানির শেয়ার: উদ্বিগ্ন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ফেসভ্যালুর নিচে ১৫ কোম্পানির শেয়ার: উদ্বিগ্ন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানির শেয়ার দর ফেসভ্যালুর নিচে অবস্থান করছে। এতে কোম্পানির বিদ্যমান শেয়ারহোল্ডাররা তাদের পুঁজি নিয়ে উদ্বিগ্নতায় ভুগছেন। নো ডিভিডেন্ড, উৎপাদনে না থাকা এবং নানা সমস্যা জর্জরিত থাকার কারণে কোম্পানিগুলোর শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের আস্থা নেই। যে কারণে দীর্ঘদিন ধরে কোম্পানিগুলোর শেয়ার দর ফেসভ্যালুর নিচে অবস্থান করছে।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, তালিকাভুক্ত ১৫ কোম্পানির শেয়ার দর অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে। কোম্পানিগুলো হলো: জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ, জাহিন স্পিনিং লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, সিএন্ডএ টেক্সটাইল লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, কেয়া কসমেটিকস লিমিটেড, আর এন স্পিনিং মিলস লিমিটেড, তুংহাই নিটিং এন্ড ডায়িং লিমিটেড, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফ্যামিলিটেক্স বিডি লিমিটেড, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড এবং ফারইস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

জানা যায়, ১০ টাকা ফেসভ্যালুর জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বর্তমান শেয়ার দর ৮.২০ টাকা। এছাড়া জাহিন স্পিনিং লিমিটেডের শেয়ার দর ৯.৬০ টাকা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৬.৯০ টাকা, সি এন্ড এ টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর ৮.২০ টাকা এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর ৭.১০ টাকায় লেনদেন হচ্ছে।

এদিকে ফেসভ্যালুর নিচে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে কেয়া কসমেটিকস লিমিটেডের শেয়ার দর ৮.১০ টাকা, আর এন স্পিনিংয়ের শেয়ার দর ৬.৭০ টাকা, তুংহাই নিটিংয়ের শেয়ার দর ৬.১০ টাকা, ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর ৭.৪০ টাকা এবং ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৭.১০ টাকায় লেনদেন হচ্ছে।

ফ্যামিলিটেক্স বিডির শেয়ার দর ৫ টাকা, নূরানী ডাইংয়ের শেয়ার দর ৮.১০ টাকা, অ্যাপোলো ইস্পাতের শেয়ার দর ৯.৯০ টাকা, জেনারেশন নেক্সটের শেয়ার দর ৬ টাকা এবং ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর ৭ টাকায় লেনদেন হচ্ছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments