ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রোজ রোজ বাইরে থেকে আনা ফ্রায়েড চিকেন খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয়। দোকানের স্বাদ সহজেই আনুন বাড়ির হেঁশেলে। দেখে নিন রেসিপি। আর বাড়িতেই বানিয়ে ফেলুন হুবহু রেস্তরাঁর স্বাদের ফ্রায়েড চিকেন।
উপকরণ-
- ৪টি চিকেন লেগ পিস
- ১ টেবিল চামচ রেড চিলি সস্
- ১ টেবিল চামচ সয়া সস
- স্বাদ মতো লবন
- ১ টেবিল চামচ আদা-রসুন বাটা
- ১টি লেবুর রস
- ১টি ডিম
- ১ কাপ ময়দা
- ১ টেবিল চামচ মরিচ গুঁড়ো
- ১ চা চামচ আদা-রসুন পাউডার
- ১ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো
প্রণালী- চিকেন লেগ পিসগুলি একটি বড় পাত্রে নিয়ে তার সঙ্গে লবন, রেড চিলি সস্, সয়া সস্, আদা-রসুন বাটা, লেবুর রস ও ডিম ভাল করে মেখে নিন। মিশ্রণটি ঘণ্টাখানেক ফ্রিজে রেখে দিন। এবার আর একটি পাত্রে ময়দা, লবন, গোলমরিচ গুঁড়ো, আদা-রসুন গুঁড়ো, মরিচ গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। এবার লেগ পিসগুলিতে ময়দার মিশ্রণ মাখিয়ে সেগুলি ঠান্ডা বরফ জলে ডুবিয়ে নিন। তার পর আবার সেগুলি ময়দার মিশ্রণে এ পিঠ-ও পিঠ করে গরম তেলে বাদামি করে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন রেস্তরাঁর মতো ফ্রায়েড চিকেন
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments