শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরফ্রিজ ছাড়াই আম সংরক্ষণের উপায়
spot_img
spot_img

ফ্রিজ ছাড়াই আম সংরক্ষণের উপায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাজারে এখন নানা জাতের আম পাওয়া যাচ্ছে। ভরা মৌসুমে দাম কিছুটা হাতের নাগালে হওয়ায় অনেকেই একসঙ্গে অনেকটা আম কিনে রাখছেন। কিন্তু সমস্যা দেখা দিচ্ছে সংরক্ষণে। ফ্রিজে অন্যান্য জিনিসের পাশাপাশি সব আম রাখা সম্ভব হচ্ছে না। আবার প্রচণ্ড গরমে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আম বাইরে ফেলে রাখলেও দ্রুত মজে যাওয়া বা পচে যাওয়ার ভয় থাকে। এ সমস্যা সমাধানে আম সংরক্ষণের উপায় জানানো হয়েছে ‘আনন্দবাজারের’এক প্রতিদেনে। এতে বলা হয়েছে কয়েকটি ধাপ অনুসরণ করলেই আম কিছু দিন ভালো রাখা সম্ভব। যেমন-

১. বাজার থেকে আনার পর অন্তত ২-৩ ঘণ্টা একটি বালতি বা গামলায় ঠান্ডা পানি দিয়ে তাতে আমগুলো ডুবিয়ে রাখুন। এতে আমের ভিতরের স্বাভাবিক তাপমাত্রা কমে যায়। এর ফলে দ্রুত পাকতে শুরু করে না। এরপর পানি থেকে তুলে প্রতিটি আম শুকনো সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে।

২. আমের আর্দ্রতা ধরে রাখতে এবং বাইরের অতিরিক্ত গরম হাওয়া থেকে বাঁচাতে হলে প্রতিটি আম যে কোনও সাধারণ কাগজ দিয়ে মুড়িয়ে রাখুন। এর পর পিচবোর্ডের বাক্সে বা ঝুড়িতে সেগুলো পাশাপাশি সাজিয়ে রাখুন। এতে আম সহজে মজে যাবে না বা কালো দাগও ধরবে না।

৩. প্লাস্টিকের ব্যাগে কখনই আম রাখা ঠিক নয়। বাক্স না থাকলে মেঝেতে চট বা খবরের কাগজ বিছিয়ে তার উপর আমগুলো ছড়িয়ে রাখতে পারেন।

৪. আম সংরক্ষণের জন্য ঘরের এমন একটি কোণ বেছে নিন যেখানে সরাসরি রোদ বা তাপ আসে না, কিন্তু বাতাস চলাচল করে।

৫. আম সাজিয়ে রাখার সময় গাদাগাদি করে রাখা যাবে না। একটু দুরত্ব রেখে আরেকটি আম রাখুন।

৬. প্রতিদিন এক বার করে আমগুলি পরীক্ষা করুন। কোনও আমে কালো দাগ দেখলে বা নরম হতে শুরু করেছে বলে বুঝতে পারলে, সেগুলি বাকি আম থেকে সরিয়ে ফেলুন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments