রবিবার, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাফ্র্যাঞ্চাইজিটি আমার পারিশ্রমিক পরিশোধ করেনি: নাসুম আহমেদ
spot_img
spot_img

ফ্র্যাঞ্চাইজিটি আমার পারিশ্রমিক পরিশোধ করেনি: নাসুম আহমেদ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলেছিলেন নাসুম আহমেদ। ড্রাফটের বাইরে থেকে ডিরেক্ট সাইনিংয়ে এ বাঁহাতি স্পিনারকে দলে নিয়েছিল চট্টগ্রাম। টানা দুই আসর নাসুম এই দলে খেললেন।

টুর্নামেন্ট শেষের দুই মাস পর গণমাধ্যমের কাছে নাসুমের দাবি ফ্র্যাঞ্চাইজিটি তার পারিশ্রমিক পরিশোধ করেনি। প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিক দেয়নি। যদিও বাঁহাতি এ স্পিনারের দাবি সরাসরি উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম কতৃ‌র্পক্ষ। দলটির সিইও ইয়াসির আলম চৌধুরী জানিয়েছেন, নাসুমের পারিশ্রমিক শতভাগ পরিশোধ করা হয়েছে।

গতকাল গণমাধ্যমকে নাসুম বলেছেন, ‘চট্টগ্রাম আমাকে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি। কী আর বলব! আমি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু উনারা আমার ফোনই ধরছেন না। এর বেশি এখন আমি আর বলতে পারব না।

বিপিএলে ‘বি’ ক্যাটাগরিতে নাসুমের পারিশ্রমিক ছিল ৩৫ লাখ টাকা। তার সঙ্গে বাড়তি কোনো পারিশ্রমিকের প্রতিশ্রুতি করেনি চট্টগ্রাম। গতকাল ইয়াসির আলম চৌধুরী বলেন, ‘আমরা তাকে পূর্ণ পারিশ্রমিক দিয়েছি। আমাদের সব খেলোয়াড়ের শতভাগ পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে। আপনারা বিসিবির কাছে জানতে পারবেন। সব কাগজপত্র আমরা তাদের কাছে জমা দিয়েছি।’

এমনকি বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছেও চট্টগ্রাম কতৃ‌র্পক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি নাসুমের পক্ষ থেকে। টুর্নামেন্ট শেষের দুই মাস পর জাতীয় দলের এই ক্রিকেটারের এমন ভিত্তিহীন দাবি ভালো চোখে দেখছে না বিসিবিও।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments