ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দিন যত যাচ্ছে ততই বাজারের গতি বৃদ্ধি পাচ্ছে। এতোদিন বেশিরভাগ শেয়ার দর ফ্লোর প্রাইসে আটকে থাকার কারণে লেনদেনে শ্লথ গতি ছিল। কিন্তু সম্প্রতি বাজারে লেনদেনের পরিমাণ বাড়ার পাশাপাশি সক্রিয় হচ্ছে বেশিরভাগ শেয়ার। ধারবাহিকভাবে ফ্লোর প্রাইস থেকে আটকে থাকা কোম্পানিগুলো বের হওয়ার কারণে বাজারমুখীও হচ্ছেন বিনিয়োগকারীরা।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৫ আগষ্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩০৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৭.৪২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৫২.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭১৮ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৪ হাজার ২৯৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৯৯৯.৭১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১২.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ১৪৫৪.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৪৭টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত থাকে ৯১টির। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪১ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৫ শতাংশ বা ৪৩.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ২৩০.২৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৩৪ শতাংশ বা ২৫.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৪১০.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৮৪ হাজার ৩৫০ টাকা। গত কার্যদিবসের তুলনায় সিএসইতে লেনদেন বেড়েছে ৩৮ লাখ ৭৪ হাজার ৩২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments