বুধবার, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবঙ্গবন্ধুর সমাধিতে বিএসইসির শ্রদ্ধা
spot_img
spot_img

বঙ্গবন্ধুর সমাধিতে বিএসইসির শ্রদ্ধা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: জাতির পিতা বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং কমিশনাসহ একটি দল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আজ রোববার (২০ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মুজিববর্ষ উপলক্ষে গঠিত কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য এবং কমিশনের নির্বাহী পরিচালকরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান, ড. শেখ শামসুদ্দিন আহমেদ, মো. আব্দুল হালিম এবং খন্দকার কামাল-উজ্জামান সমাধি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে টুঙ্গীপাড়া উপজেলা পরিষদের সামনে ও হেলিপ্যাড সংলগ্ন স্থানে ৩৫০টি বৃক্ষরোপণ কর্মসূচির নামফলক উদ্বোধন করেন তারা।

শ্রদ্ধা জানাতে কমিশনের নির্বাহী পরিচালকদের পাশাপাশি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এনামুল হক (কালু) উপস্থিত ছিলেন।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments