শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তী ‘৩৬ ঘণ্টা’ কর্তন সাপেক্ষে মিলল মুক্তির অনুমতি
spot_img
spot_img

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তী ‘৩৬ ঘণ্টা’ কর্তন সাপেক্ষে মিলল মুক্তির অনুমতি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে এ দিনটিকে ধরা হয় সবচেয়ে বেদনার। সেই হত্যাকাণ্ডের পরের কয়েক ঘণ্টা আসলে কী হয়েছিল। কেমন করে ঢাকার ৩২ নম্বরের বাড়ি থেকে মরদেহ টুঙ্গিপাড়া গেল। কোন প্রক্রিয়ায় দাফন করা হলো। সেই ঘটনা নিয়েই নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘৫৭০’।

প্রায় তিন বছর আগে শুটিং হওয়া সেই সিনেমাটি প্রায় ৬ মাস আটকে থাকার পর বেশ কিছু দৃশ্য কর্তন সাপেক্ষে এবার সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানালেন পরিচালক আশরাফ শিশির। গত ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় ৫৭০’।

নির্মাতা বলেন, সেলুলয়েডের পর্দায় সেই মর্মান্তিক দিনটিকে তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এই ছবিটির মাধ্যমে। যেখানে উঠে আসবে, বঙ্গবন্ধু হত্যা পরবর্তী ৩৬ ঘণ্টার প্রতিটি মুহূর্ত। প্রায় ছয়মাস আটকে থাকার পর অবশেষে সিনেমাটি ছাড়পত্র পেল।

এতে বঙ্গবন্ধুর লাশ বহন করা সেনাবাহিনীর একজন সৈনিক চরিত্রে দেখা যাবে বাপ্পী চৌধুরীকে। মূলত তার উপস্থিতিতেই হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর রক্তাক্ত মরদেহ ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় টুঙ্গিপাড়ায়।

এতে আরও অভিনয় করেছেন প্রয়াত মাসুম আজিজ, স্বাধীন খসরু, কাজী রাজু, সুমনা সোমা, সুজাত শিমুল, এলিনা শাম্মীসহ একঝাঁক অভিনয় শিল্পী। শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছে সিমরিন লুবাবা, তাসিন, তাজিম, তাঈফ, নির্ঝর বিশাল প্রমুখ।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সিনেবাজ ফিল্মস্। ৫৭০ এর থিম সঙ্গীত রচনা করেছেন আশরাফ শিশির, কন্ঠ দিয়েছেন ওয়ারফেজের প্রাক্তন লিড ভোকাল মিজান রহমান।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments