শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবছরের শুরুতেই চমক নিয়ে আসছেন মোশাররফ করিম ও ভিকি
spot_img
spot_img

বছরের শুরুতেই চমক নিয়ে আসছেন মোশাররফ করিম ও ভিকি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলা ওটিটির বাজারে সফল দুই নাম মোশাররফ করিম ও ভিকি জাহেদ। বছরের শুরুতেই চমক নিয়ে আসছেন তাঁরা। বিঞ্জে মুক্তি পাচ্ছে তাঁদের ওয়েব ফিল্ম অন্ধকারের গান। সিনেমা-সিরিজ নিয়ে লেখালেখি হয়, এমন একটি ফেসবুক গ্রুপে অন্ধকারের গান–এর পোস্টার ভাগাভাগি করে এক ভক্ত লিখেছেন, ‘খেলা হবে’। সেখানে মন্তব্যে আরেকজন লিখেছেন, ওসি হারুন খ্যাত অভিনেতা আর রেডরাম নির্মাতা এক হলে তো কথাই নেই।

ওয়েব ফিল্মটিতে আরও আছেন জাকিয়া বারী মম। মহানগর ওয়েব সিরিজে এর আগে মোশাররফ করিমের সঙ্গে মমকে পাওয়া গিয়েছিল। দীর্ঘ বিরতির পর ভিকি জাহেদের পরিচালনায় আবার একজোট হচ্ছেন তাঁরা। গত মাসে ট্রেলার দেখেই বোঝা গিয়েছিল, থ্রিলার, রহস্য গল্প দিয়ে আলোচনায় থাকা ভিকি এবার ফিরছেন ভিন্নভাবে।

তবে সিনেমার প্রধান চরিত্রের অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে অনেক কথাই বললেন ভিকি জাহেদ। জানান, দীর্ঘদিন ধরেই তাঁর ইচ্ছা ছিল পছন্দের এই অভিনেতাকে নিয়ে শুটিং করার, সুযোগ হচ্ছিল না। মোশাররফ করিমকে পেয়ে তাই তিনি উচ্ছ্বসিত, মোশাররফ করিম ভাইয়ের অনেক কাজ দেখে বড় হয়েছি। তিনি জনপ্রিয় সব চরিত্র আমাদের উপহার দিয়েছেন। কাজ শুরুর পর থেকেই আমার ইচ্ছা ছিল, ভাইয়ের সঙ্গে শুটিং করব। এবার সেই ইচ্ছা পূরণ হয়েছে। দর্শকেরও আশা পূরণ হবে, আশা করছি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments