বৃহস্পতিবার, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবছরের শুরুতে বিজ্ঞাপনের মডেল হয়েছেন হিমি
spot_img
spot_img

বছরের শুরুতে বিজ্ঞাপনের মডেল হয়েছেন হিমি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নতুন বছরের শুরুতেই হিমি একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেছেন। একটি বহুজাতিক পণ্য উৎপাদন প্রতিষ্ঠানের নতুন বিবাহিত তারকা দম্পতিদের জন্য অর্ধেক দামে পণ্য কেনার অফারের বিজ্ঞাপনে মডেল হয়েছেন হিমি। এটি নির্মাণ করেছেন বাপ্পা মাহমুদ। ৪ জানুয়ারি দিনব্যাপী রাজধানীর উত্তরায় বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়।

এর আগে হিমি সর্বশেষ বিকাশের মতো নতুন একটি অ্যাব’র বিজ্ঞাপনে মডেল হয়েছেন। হিমি এরইমধ্যে কাজ শুরু করেছেন গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ওয়েব সিরিজ ‘রূপকথা নয়’ এবং ইয়াসিন আরাফাতের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘দ্য হলিগান’র। এছাড়া এরইমধ্যে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে হিমি অভিনীত আদর সোহাগ পরিচালিত ‘বিয়ের পরীক্ষা’ ও সম্রাট জাহাঙ্গীর পরিচালিত ‘হোম ডেলিভারি’ নাটক দুটি। দুটি নাটকেই তার বিপরীতে আছেন নিলয় আলমগীর। হিমি বলেন, ‘নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। একটি বিজ্ঞাপনে কাজ করার মধ্যদিয়ে নতুন বছরটি বেশ ভালোভাবে শুরু হলো। নতুন বিজ্ঞাপনটি নিয়ে বেশ আশাবাদী আমি। আর বিয়ের পরীক্ষা ও হোম ডেলিভারি নাটকে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছি। দুটি নাটকের গল্প এককথায় দারুণ। যারা দেখেননি, তারাও দেখলে আমার বিশ্বাস ভালো লাগবে।

হিমি এরইমধ্যে শেষ করেছেন আশীষ পালের পরিচালনায় ‘দাগ থেকে যায়’ ও নাজমুল দিগন্তের পরিচালনায় ‘এই তুমি নেই’। ধারাবাহিকে অভিনয় বলা যায় একেবারেই কমিয়ে দিয়েছেন হিমি। নাগরিক টিভিতে নাসির উদ্দিন মাসুদ পরিচালিত ‘ফ্যামিলি প্রবলেম’ ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হয়েছে নতুন বছরের শুরুতেই।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments