বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদবড় পতনের পর শেয়ারবাজারে সামান্য উত্থান
spot_img
spot_img

বড় পতনের পর শেয়ারবাজারে সামান্য উত্থান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। সেই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমান সামান্য বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২০ কোম্পানির শেয়ারদর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৪২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৬৯৫ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১০২৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ২৭৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৭১ কোটি ৭০ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২টি কোম্পানির, বিপরীতে ১০৪ কোম্পানির দর কমেছে। আর ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে সিএসইতে আজ ১১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৭ টির, কমেছে ৭৮ টির এবং পরিবর্তন হয়নি ৩৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১২৪ পয়েন্টে। আগেরদিন সিএসইতে ৩১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট কমেছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments