সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবন্যায় আটকে ছিলেন ২৪ ঘণ্টা: যেভাবে উদ্ধার হলেন আমির খান
spot_img
spot_img

বন্যায় আটকে ছিলেন ২৪ ঘণ্টা: যেভাবে উদ্ধার হলেন আমির খান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’–এর প্রভাবে বিপর্যস্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্য। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চেন্নাইয়ের অনেক এলাকা। বৃষ্টির কারণে চেন্নাইয়ে গত সোমবারই পাঁচজনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় চেন্নাইয়ে আটকে পড়েন বলিউড অভিনেতা আমির খান। অবশেষে নৌকায় করে উদ্ধার করা হল বলিউড তারকাকে। সাধারণ নাগরিকদের মতো নৌকায় চেপে নিরাপদ স্থানে পৌঁছলেন আমির।

নৌকায় বসা আমির খানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আমিরের সঙ্গে একই নৌকায় ছিলেন তামিল তারকা বিষ্ণু বিশালও। তিনিই আমিরের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বন্যা পরিস্থিতিতে তামিলনাড়ুর সরকারের কাজেরও প্রশংসা করেন তামিল অভিনেতা। বন্যা পরিস্থিতিতে সেখানকার স্থানীয় সরকারের কাজেরও প্রশংসা করেন তামিল অভিনেতা। দিন দুয়েক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাসার ছবি পোস্ট করেছিলেন বিষ্ণু। বাড়ির ছাদে বসে যে ছবি তুলে সমাজমাধ্যমের পোস্ট করেছিলেন তিনি, তাতে দেখা যায়, বাড়ির একটি তলা প্রায় পানির নিচে। বিদ্যুৎ নেই, ছিল না মোবাইলের নেটওয়ার্কও।

জানা গেছে, মুম্বাইয়ের সব কাজ ফেলে চেন্নাইতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আমির খান। আর এর পেছনের কারণ, অভিনেতার মা জিনাত হুসেইনের অসুস্থতা। চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮৯ বছর বয়সী জিনাত হুসেইন। সে কারণেই মায়ের পাশে থাকতে মাসখানেকের জন্য চেন্নাইতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আমির। হাসপাতালের কাছেই একটি হোটেলে থাকছেন অভিনেতা। এক বছর যাবৎ অভিনয়ের চেয়ে পরিবারকেই বেশি গুরুত্ব দিচ্ছেন আমির খান।

জানিয়েছেন, কাজ থেকে বিরতি নিয়ে কিছুটা সময় মা এবং সন্তানদের সঙ্গে কাটাতে চান তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments