সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামিরাজ-তাইজুলের ঘূর্ণিতে কাঁপছে নিউজিল্যান্ড
spot_img
spot_img

মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে কাঁপছে নিউজিল্যান্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সিলেট টেস্টে জিতে ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা নিয়ে ঢাকা টেস্ট শুরু করলেও প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। তবে জবাব দিতে নামা কিউইরা ইনিংস শুরু করতেই ৫ উইকেট হারিয়েছে।

নিউজিল্যান্ড ১২.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন ড্যারেল মিশেল ও গ্লেন ফিলিপস। এর আগে দুই ওপেনার ডেভন কনওয়ে (১১) ও টম লাথাম ব্যর্থ হয়েছেন। পরে হেনরি নিকোলস ১ রান, কেন উইলিয়ামসন ১৩ ও টম ব্লান্ডেল শূন্য করে ফিরেছেন।

এর আগে বাংলাদেশ দলের হয়ে ৩৫ রান করে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হন মুশফিকুর রহিম। শাহাদাত হোসেন দিপুর ব্যাট থেকে আসে ৩১ রানের ইনিংস। এছাড়া মিরাজ করেন ২০ রান।

বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের তিন স্পিনার। গ্লেন ফিলিপস ১২ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। স্যান্টনার ৬৫ রানে ৩টি ও এজাজ প্যাটেল নিয়েছেন ২ উইকেট।

বাংলাদেশের একাদশ- মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম এবং শরীফুল ইসলাম।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments