শুক্রবার, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত
spot_img
spot_img

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বন্যাকবলিত এলাকার পরিস্থিতির অবনতি এবং পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সামগ্রিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে যে দুর্ভোগ তৈরি হয়েছে, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের অধীন এইচএসসি পরীক্ষা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

তবে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম শিক্ষা বোর্ড-সংশ্লিষ্ট জেলা ছাড়া বাকি সব জেলার পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments