বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যবরগুনায় বিদেশ ফেরত ৮শ - কোয়ারেন্টিনে মাত্র ৩৮
spot_img
spot_img

বরগুনায় বিদেশ ফেরত ৮শ – কোয়ারেন্টিনে মাত্র ৩৮

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

বরগুনা জেলায় সম্প্রতি বিভিন্ন দেশ থেকে ফিরেছে অন্তত ৮শ’ জন। কিন্তু কোয়ারেন্টিনে রয়েছেন মাত্র ৩৮জন। আইসোলেশনে রয়েছেন ভারতীয় এক নাগরিক। বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, বিদেশ ফেরত মোট ৩৮জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে ১০জন মেয়াদ পূর্ণ করেছেন। বাকি ২৮জন এখনো কোয়ারেন্টিনে রয়েছেন।

সিভিল সার্জনের কাছে পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে স্থানীয়ভাবে বিদেশ ফেরতদের একটি তালিকা দেয়া হয়েছে। এতে জেলায় বিদেশ থেকে আসা ব্যক্তির সংখ্যা ৮শ’ জন বলে জানা যায়। অন্যদিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরগুনা জেলায় ৮জন প্রবাসী বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। তবে সিভিল সার্জনের কাছে থাকা তথ্যমতে, এ মুহূর্তে মোট ২৮ জন কোয়ারেন্টিনে রয়েছেন।

কোয়ারেন্টিনে থাকা ও বিদেশ ফেরত সংখ্যার বিস্তর তারতম্যের ব্যাপারে বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বলেন, অনেক প্রবাসী দেশে ফিরে গ্রামের বাড়িতে আসেন নি, ঢাকায় বা অন্যান্য স্থানে অবস্থান করছেন, তাদের শনাক্ত করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য বিভাগের কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের এ কাজে সহযোগিতা চাওয়া হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ভারতের মহারাষ্ট্র থেকে ২রা ফেব্রুয়ারি বরগুনায় আসেন এক ভারতীয় নাগরিক।

বরগুনা জেলা প্রশাসন স্থানীয় পর্যটন স্পটগুলোতে ভ্রমণ নিষিদ্ধ করেছেন। বিশেষ করে তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, টেংরাগিরি ইকোপার্ক, পাথরঘাটার হরিণঘাটা, বরগুনা সদরের মোহনা সৈকত ও কুমিরমারা ইকোপার্কসহ সবগুলো পর্যটন কেন্দ্রে সব ধরণের পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৮ই মার্চ) রাতে জেলা প্রশাসক কার্যালয় থেকে নিষেধাজ্ঞা সংক্রান্ত এ আদেশ জারি করা হয়। এর ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লেখিত স্থানসমূহে কেউ ভ্রমণ করতে পারবেন না।

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে আমরা বরগুনার পর্যটন স্পটগুলোতে সব ধরণের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments