শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় সিঙ্গাপুর
spot_img
spot_img

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় সিঙ্গাপুর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ ইউ-সে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান।

পররাষ্ট্র সচিব বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা করেন। হাইকমিশনার ডেরেক লোহ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বাংলাদেশে আরও বিনিয়োগ এবং অপারেশনাল পার্টনারশিপ নিয়ে কাজ করার আগ্রহ জানান।

সাক্ষাতে দুই প্রতিনিধি বাণিজ্য, বিনিয়োগ, জাহাজ নির্মাণ, টেকসই জ্বালানি, শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, চিকিৎসা পর্যটন ও স্বাস্থ্যসেবাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র সচিব রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগদানে বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে সিঙ্গাপুরের সক্রিয় সমর্থন কামনা করেন।

বৈঠকে পররাষ্ট্র সচিব বাংলাদেশি নাবিকদের ভিসা জটিলতার কথা তুলে ধরেন এবং হাইকমিশনার বাংলাদেশি নাবিকদের ভিসা সমস্যার সম্মুখীন হওয়ার বিষয়গুলো খতিয়ে দেখতে সম্মত হন।

বৈঠকে পারস্পরিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রেখে বহুমুখী অংশীদারত্ব এগিয়ে নিতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments