বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন
spot_img
spot_img

বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো প্রকাশ করল বর্ষসেরা ওয়ানডে একাদশ। ক্রিকেটারদের সারা বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে তৈরি করা এই একাদশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন পেস তারকা তাসকিন আহমেদ। তবে এই তালিকায় জায়গা হয়নি সবশেষ ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও ভারতের কোনো ক্রিকেটারের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তাসকিন। চলতি বছরে ওয়ানডে ফরম্যাটে তাসকিন খেলেছেন সাতটি ম্যাচ, যেখানে ২৩.৯ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। তার এই পারফরম্যান্স তাকে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান করে দিয়েছে। এছাড়া একাদশে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার ৪ জন, আফগানিস্তানের ৩ জন আর পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড থেকে একজন করে।

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ: পাথুম নিশাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, শেরফান রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ এবং হারিস রউফ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments