বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাবর্ষাকালে ভিটামিন ডি'র ঘাটতি পূরণে করণীয়
spot_img
spot_img

বর্ষাকালে ভিটামিন ডি’র ঘাটতি পূরণে করণীয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্ষাকালে ভিটামিন ডির ঘটতি পূরণ করা মুশকিল। কারণ বর্ষাকালে সূর্যের দেখা পাওয়া যায় না। যার ফলে এই ঋতুতে ভিটামিন ডির ঘাটতি হতে পারে। সে কারণে দেখা দিতে পারে একাধিক জটিলতা। তবে পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগেই কয়েকটি খাবার খেয়ে এই ভিটামিনের ঘাটতি মিটিয়ে নেওয়া সম্ভব।

ভিটামিন ডির প্রধান কাজ হচ্ছে হাড়ের গঠন কাঠামো ঠিক রাখা। বিশেষজ্ঞদের মতে— হাড়ের গঠন থেকে শুরু করে ইমিউনিটি বৃদ্ধিসহ একাধিক জরুরি কাজ করে ভিটামিন ডি। আর সূর্যের তাপ হচ্ছে গুরুত্বপূর্ণ এই ভিটামিনের মূল উৎস। সূর্যরশ্মি গায়ে এসে পড়লেই শরীরে তৈরি হয় এ ভিটামিন।

বর্ষায় ভিটামিন ডির ঘাটতি মেটাতে ফ্যাটি ফিশের ওপর ভরসা রাখা যেতে পারে। গবেষণায় দেখা গেছে— স্যালমন, ম্যাকারেলে ও টুনার মতো মাছে রয়েছে বেশ কিছুটা ভিটামিন ডি। শুধু তাই নয় এসব মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভাণ্ডার। যে কারণে এসব মাছ খেলে আপনার শরীর সুস্থ থাকবে।

এ ছাড়া ডিমের কুসুমও ভিটামিন ডির ঘাটতি পূরণে সেরার সেরা। তাই ভিটামিন ডির ঘাটতি মিটিয়ে ফেলতে চাইলে নিয়মিত ডিমের কুসুম খেতে ভুলবেন না। তবে উপকার পেতে চাইলে ডিম সিদ্ধ করে খাবেন। এর পোচ, হাফ বয়েল বা অমলেট করে খেলে তেমন একটা উপকার পাবেন না।

আজকাল প্যাকেটজাত দুধ, ছানা, দই, পনিরে বেশ কিছুটা পরিমাণে ভিটামিন ডি মিশিয়ে দেওয়া হয়। তাই বিশেষজ্ঞরা নিয়মিত প্যাকেটজাত দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়ার পরামর্শ দেন।

এছাড়া আপনি মাশরুমও খেতে পারেন। এই মাশরুম নিয়মিত খেলে একাধিক উপকার পাবেন। এমনকি এতে মজুত ভিটামিন ডির গুণে শরীর থাকে সুস্থ ও সবল। তাই আজ থেকেই নিয়মিত মাশরুম খাওয়া চালু করুন।

এছাড়া ভিটামিন ডির সমস্যা সমাধানে গরু, মহিষ কিংবা ছাগলের দুধ খেতে পারেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments