শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকবাংলাদেশি শ্রমিক নিয়োগ দিচ্ছে না মালয়েশিয়ার পাম তেল উৎপাদনকারীরা
spot_img
spot_img

বাংলাদেশি শ্রমিক নিয়োগ দিচ্ছে না মালয়েশিয়ার পাম তেল উৎপাদনকারীরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিয়োগ কোম্পানি এবং শ্রম পরামর্শদাতারা জানিয়েছেন, নিয়োগের সময় শোষণমূলক আচরণ নিয়ে উদ্বেগের কারণে মালয়েশিয়ার কিছু বৃহত্তম পাম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশি শ্রমিক নিয়োগ দিচ্ছে না।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ মালয়েশিয়া। বলপ্রয়োগ শ্রমের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার দুটি কোম্পানির কাছ থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছে। এর পরপরই উৎপাদনকারীরা শ্রমিকের নৈতিক নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন এবং শ্রমের মান সংশোধন করার প্রচেষ্টা জোরদার করছে।

শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। গত বছর দুই দেশের মধ্যে একটি নতুন শ্রম চুক্তি কার্যকর হয়। এরপরও তিনটি পামওয়েল বৃক্ষ রোপন প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের সংস্থাগুলি বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ দেওয়া শুরু করেনি। ২০১৮ সাল থেকে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রেখেছে আওআই প্ল্যান্টেশন।

বার্তা সংস্থা রয়টার্সকে প্রতিষ্ঠানটি বলেছে, ‘বাংলাদেশের শ্রমিকদের মধ্যে পালিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকার কারণ ছিল, তারা বৃক্ষরোপনের কাজ করতে যাচ্ছে সে বিষয়টি তারা জানতোই না। অন্য কোম্পানির একজন সিনিয়র এক্সিকিউটিভ বাংলাদেশ থেকে কর্মীদের মধ্যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং উচ্চ নিয়োগ ফি উল্লেখ করেছেন।

বিশ্বের বৃহত্তম পাম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সাইম ডারবি প্লান্টেশন জানিয়েছে, তারা ২০১৬ সালে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ করে দিয়েছে। ওই বছর কোম্পানিটি ‘শূন্য নিয়োগ ফি নীতি’ বাস্তবায়নের লক্ষ্যে পরিবর্তনও চালু করেছিল।

আন্তর্জাতিক শ্রম সংস্থার ‘বলপ্রয়োগ শ্রম’ এর যেসব সূচক নির্ধারণ করেছে তার মধ্যে বড় অংকের নিয়োগ ফি এর কারণে প্রতারণা এবং শ্রমিকের ঋণ চক্রে পড়ে যাওয়ার বিষয়টি অন্তর্ভূক্ত রয়েছে। কর্মসংস্থানের প্রতিশ্রুতি এবং নিয়োগের ফি বাবদ হাজার হাজার ডলার পরিশোধ করার পরও সম্প্রতি দক্ষিণ এশিয়া থেকে কয়েকশ কর্মী চাকরি ছাড়াই মালয়েশিয়ায় এসেছে। মালয়েশিয়া এই অভিযোগের তদন্ত শুরু করেছে।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এবং কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। দূতাবাস গত মাসে নাগরিকদের চাকরি থেকে প্রতারিত হওয়া ঠেকাতে মালয়েশিয়ার প্রতি আরও স্বচ্ছতার আহ্বান জানিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments