মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবাংলাদেশের উন্নয়নের ভার ব্যাংকের উপর ছেড়ে দিয়েছি: ডিএসই চেয়ারম্যান
spot_img
spot_img

বাংলাদেশের উন্নয়নের ভার ব্যাংকের উপর ছেড়ে দিয়েছি: ডিএসই চেয়ারম্যান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশের উন্নয়নের ভার ব্যাংকের উপর ছেড়ে দিয়েছি বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. হাফিজ মো. হাসান বাবু। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএসই চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতি এগিয়ে নিতে অন্যতম মাধ্যম হওয়ার কথা দেশের পুঁজিবাজার। কিন্তু আমরা সেই অবস্থান থেকে পিছিয়ে আছি। বিশ্বের সব দেশ পুঁজিবাজার দিয়ে কাঁপিয়ে তুলছে, আমাদের কেন যেন সেই জায়গাটা দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে আমরা আশাবাদী পু্ঁজিবাজারের প্রতি নজর দিবেন সরকার।

বাবু বলেন, বিশ্বের বড় দেশগুলোতে পুঁজিবাজারকে অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়। সেখানে আমাদের দেশে এটাকে কোনঠাসা করে রাখা হচ্ছে। কোনঠাসা হয়ে আছে।

তবে পুঁজিবাজার নিয়ে আশাবাদ ব্যক্ত করে ডিএসই চেয়ারম্যান বলেন, আমি বিশ্বাস করি, পুঁজিবাজারকে কোনঠাসা করে রাখা যাবে না, কোনঠাসা থাকবে না। কারণ এটার সঙ্গে দেশের সর্বস্থরের মানুষ আছে।

এছাড়াও এর মধ্যে অর্থনীতির ভবিষ্যৎ লুকিয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বাজারের প্রতি নজর দিলে এখান থেকেই সব অর্থ সংস্থান করা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন-ডিএসইর পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, রুবাবা দৌলা, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্তিক আহমেদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments