সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে নতুন ৬ মুখ
spot_img
spot_img

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে নতুন ৬ মুখ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর দুই দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা। শেষ মুহূর্তের দল ঘোষণা চমকও দিয়েছে লঙ্কানরা। বাংলাদেশের বিপক্ষে ১৮ সদস্যের দলে ৬ জন নতুন মুখকে ডেকেছে তারা। অভিষেকের অপেক্ষায় থাকা সেই ছয় ক্রিকেটার হচ্ছেন লাহিরু উদারা, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নানায়েকে, থারিন্দু রত্নানায়েকে ও ঈশিতা ভিজেসুন্দরা।

বাংলাদেশ সিরিজেও নেতৃত্ব দেবেন ধনাঞ্জয়া ডি সিলভা। সিরিজের প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন ৩৮ বছর বয়সী অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা কিছুদিন আগেই জানিয়েছেন তিনি। ক্যারিয়ারের শেষ টেস্টের মতো ক্রিকেটের আদি সংস্করণের শুরুটাও করেছিলেন গলে, পাকিস্তানের বিপক্ষে ২০০৯ সালে।

দুই টেস্টের সিরিজটি শুরু হবে আগামী ১৭ জুন। গল টেস্টের পর দ্বিতীয় টেস্টটি শুরু হবে কলম্বোয় আগামী ২৫ জুন। দুই দলের সিরিজটি দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রও শুরু হচ্ছে।

শ্রীলঙ্কা স্কোয়াড: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্ডো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, ঈশিতা ভিজেসুন্দরা, পবন রত্নানায়েকে, থারিন্দু রত্ননায়েকে, আকিলা ধনাঞ্জয়া, মিলন রত্ননায়েকে, প্রবাথ জয়াসুরিয়া, আসিথা ফার্নান্ডো, কাসুন রাজিথা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments