ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড একাদশে দেখা যাবে না বেন স্টোকসকে! এমনটাই বলছে বিশ্বকাপ কভার করতে আসা ইংলিশ মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। হাঁটুর চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলেননি স্টোকস। মঙ্গলবার ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। এই ম্যাচে তার মাঠে ফেরার কথা থাকলেও তাকে খেলাবে না ইংল্যান্ড।

স্টোকসের না খেলার কারণ ধর্মশালার মাঠ। এই মাঠের আউটফিল্ড খেলার জন্য ঝুঁকিপূর্ণ। এমনিতেই স্টোকস ইনজুরিপ্রবণ। মাঠে নামলে নিজের শতভাগ উজার করে দেন। ধর্মশালার আউটফিল্ড স্টোকসের জন্য ক্ষতির কারণ হতে পারে ভেবে তাকে বাইরে রাখার সিদ্ধান্ত ইংল্যান্ড নিয়ে নিয়েছে।
তাকে পরবর্তীতে বড় ম্যাচ গুলোতে খেলানোর ইচ্ছা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের। স্টোকসের হাঁটুর সমস্যা নতুন কোনও ঘটনা নয়। বহুদিন ধরেই এই সমস্যায় ভুক্তভোগী সেকারণে একদিনের ক্রিকেট থেকে তিনি ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছিলেন।
তা নিয়েই অ্যাশেজ়ে খেলেছেন। বিশ্বকাপে খেলার জন্যে অবসর ভেঙেছেন একটাই শর্তে, বল করবেন না। কিন্তু শুধু ব্যাট করার জন্যেও যে ফিটনেস দরকার ছিল সেটাও প্রথম ম্যাচে ছিল না। বাংলাদেশের বিপক্ষে তাকে ফেরানোর প্রস্তুতিই নিচ্ছিল দল। কিন্তু সেটাও হচ্ছে না।
এ নিয়ে দ্য গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক সাইমন বার্নটন বাংলাদেশের বিপক্ষে স্টোকসের না খেলার কথা জানাতে গিয়ে বলেছেন, ‘সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় চোটপ্রবণ স্টোকসকে তাই এরকম মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না ইংলিশ টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশকে ওরা হালকাভাবে নিচ্ছে না। কিন্তু স্টোকসকে সামনে বেশি প্রয়োজন।’
চ্যাম্পিয়ন খেলোয়াড় স্টোকস যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি। বাংলাদেশের বিপক্ষে তার অনুপস্থিতি লাল-সবুজের প্রতিনিধির জন্য ভালো খবরও বটে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments