শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকার বাসিন্দা
spot_img
spot_img

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকার বাসিন্দা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকার বাসিন্দা। আজ সোমবার বিকেলে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

করোনা সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ের প্রথম দিনে অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আক্রান্ত ৩৩ জনের মধ্যে ঢাকা শহরের ভেতরেই ১৫ জন, মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জে তিনজন, গাইবান্ধায় দুজন, কুমিল্লায় একজন, গাজীপুরে একজন একং চুয়াডাঙ্গায় একজন রয়েছেন।’

আইইডিসিআরের পরিচালক বলেন, ‘সংক্রমিতদের মধ্যে অন্য দেশ থেকে ভ্রমণ করে এসেছেন ১৩ জন, আর বাকি ২০ জন এদের মাধ্যমে কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছেন। এই ১৩ জনের মধ্যে ইতালি থেকে ছয়জন, যুক্তরাষ্ট্র থেকে দুজন, ইতালি বাদে ইউরোপের অন্যান্য দেশে থেকে দুজন, বাহরাইন থেকে একজন, ভারত থেকে একজন এবং কুয়েত থেকে একজন।’

সেব্রিনা ফ্লোর আরও বলেন, ‘আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে আছে দুজন, ২০ বছরের মধ্যে একজন, ৩০ বছরের মধ্যে নয়জন, ৪০ বছরের মধ্যে নয়জন, ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৬০ বছরের মধ্যে একজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ছয়জন।’

দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ছয়জন। এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments