শুক্রবার, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeরাজনীতিকরোনাভাইরাসের মারাত্মক ঝুঁকিতে খালেদা জিয়া, প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার মুক্তি চাই -...
spot_img
spot_img

করোনাভাইরাসের মারাত্মক ঝুঁকিতে খালেদা জিয়া, প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার মুক্তি চাই – খোকন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থক অংশ কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসের মারাত্মক ঝুঁকিতে আছেন উল্লেখ করে তার মুক্তির দাবি জানিয়েছে । আজ সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ব্যানারে শহীদ সফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে সংবাদ সম্মেলনটি আয়োজিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

বক্তব্যে বলা হয়, ‘করোনাভাইরাস থেকে ডাক্তার ও নার্সেরই নিরাপত্তা নেই। সেই ডাক্তার-নার্সরাই আবার খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন। এ ছাড়া করোনাভাইরাসে ৬০ বছরের বেশি বয়সী মানুষ আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রবল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বয়স ৭৫ বছরের বেশি। তাই কারাবন্দী এবং বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার মুক্তি চাই।’

খোকন বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে বড় হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সেখানে হাজার হাজার ডাক্তার, নার্স এবং কর্মচারীরা কাজ করেন। কারাবন্দী এবং ওই হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার জীবন আজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেননা, শত শত ডাক্তার এবং নার্স সেখানে প্রতিনিয়ত সুরা সরঞ্জামাদি ছাড়া কাজ করছেন এবং হাজার হাজার রোগীর চিকিৎসা করছেন। তারা আবার খালেদা জিয়ারও চিকিৎসা করছেন। সুতরাং যেকোনো সময় প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে।’

ব্যারিস্টার খোকন আরও বলেন, ‘বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে লাখ লাখ মানুষ। ইতোমধ্যে বাংলাদেশেও আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। বিশ্বের বিভিন্ন দেশে করোনার কারণে হাজার হাজার মানুষ মারা গেছে। এই রোগের প্রাদুর্ভাবে এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কারাবন্দীদের মুক্তি দিয়েছে সরকার। তাই সরকার বিশেষ বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তি দিতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারে কাছে আপিল করছি খালেদা জিয়ার মুক্তির জন্য। সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত আইনজীবী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments