বৃহস্পতিবার, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইডেনের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার
spot_img
spot_img

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইডেনের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আরও সুইডিশ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশে সহজে ব্যবসা করার বিষয়টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সংস্কার চালাচ্ছে।

সোমবার তেজগাঁওয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসকে একথা বলেন।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে আরও বেশি সুইডিশ বিনিয়োগকে উৎসাহিত করি’, তার সরকার দুর্নীতি দমন করেছে। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকে সহজ করেছে এবং শ্রম আইন সম্পর্কিত আইএলও কনভেনশন অনুমোদনের দিকে এগিয়ে গেছে।

রাষ্ট্রদূত উইকস এসময় বলেন, তার সরকার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনের সংস্কারের পদক্ষেপকে সমর্থন করে। উইকস বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এই পরিবর্তনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

বৈঠকে তারা জুলাই-আগস্ট বিপ্লব, সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ এবং গণবিদ্রোহে নারীদের ভূমিকা নিয়েও আলোচনা করেন।

বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী উপস্থিত ছিলেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments