বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবাংলাদেশ-চীন বাণিজ্য বাড়াতে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের তাগিদ
spot_img
spot_img

বাংলাদেশ-চীন বাণিজ্য বাড়াতে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের তাগিদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং নতুন বিনিয়োগ সম্প্রসারণে দু’দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছে শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎকালে এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক এ বিষয়ে জোর তাগিদ দেন।

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব

বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন ইতিবাচক সম্ভাবনার চিত্র তুলে ধরেন এফবিসিসিআই’র প্রশাসক। তিনি চীনের উদ্যোক্তাদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসমূহ, বিশেষ করে চট্টগ্রাম ও খুলনায় শিল্প কারখানা স্থাপনের উদাত্ত আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশে ব্যবসা পরিচালনা ও বিনিয়োগের ক্ষেত্রে চীনা ব্যবসায়ীদের এফবিসিসিআই’র পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

আলোচনায় মো. ফজলুল হক উল্লেখ করেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়াতে এফবিসিসিআই, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এবং চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)–এর মধ্যে সমন্বিত উদ্যোগ ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ অত্যন্ত জরুরি। একই সাথে বাণিজ্যিক যাতায়াত আরও সহজ করার লক্ষ্যে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া সহজীকরণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

উদ্বেগজনক বাণিজ্য ঘাটতি ও নতুন খাতের সম্ভাবনা

সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে তার দেশ এবং ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি বাংলাদেশে বৈদ্যুতিক যান (ইভি), ফল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য, নবায়নযোগ্য জ্বালানি এবং পর্যটন খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে বলে মত প্রকাশ করেন।

উদ্যোক্তারা জানান, গত এক দশকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেক বাড়লেও চীনে বাংলাদেশের পণ্য রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে বেশ কম। সদ্য সমাপ্ত ২০২৪-২০২৫ অর্থবছরে বাংলাদেশ চীনে মাত্র ৬৯৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এর বিপরীতে চীনের কাছ থেকে বাংলাদেশ আমদানি করেছে প্রায় ১৮.১৯ বিলিয়ন ডলারের পণ্য, যা রপ্তানির তুলনায় প্রায় ২৬ গুণ বেশি। এই বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে সরাসরি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর এবং ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments