ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন‘২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে ৫৪ পয়সা আয় হয়েছিল।
এদিকে, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ২২ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ২৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ১৭ পয়সা। আগের বছরে ছিল ২০ টাকা ৮৫ পয়সা।
এছাড়া কোম্পানিটির আলোচ্য সময়ের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ১ টাকা ৩১ পয়সা। যা আগের বছরে ছিল ১ টাকা ১৬ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.




























Recent Comments