ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৮ আগস্ট, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা ৬০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিকে সেন্টার ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৯০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, পিপুলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আইসিবি এএমাসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.




























Recent Comments