শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
spot_img
spot_img

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লি. এবং আইটিডব্লিউ বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। মিরপুরে ওয়ালটন কমপ্লেক্সে (মিডিয়া অফিস) উভয় পক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।চুক্তির ফলে দুই টেস্টের বাংলাদেশ- নিউজিল্যান্ড সিরিজের নাম হবে ‘ওয়ালটন টেস্ট সিরিজ’। টাইটেল স্পন্সর হিসেবে গ্রাউন্ড এবং মিডিয়া কভারেজে বাড়তি সুবিধা পাবে ওয়ালটন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম এবং আইটিডব্লিউ বাংলাদেশের প্রতিনিধি ওমর হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উদয় হাকিম বলেন, বাংলাদেশের জন্য এটি একটি গর্বের বিষয় যে, বিদেশের মাটিতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে স্পন্সর হচ্ছে একটি বাংলাদেশি কোম্পানি। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো এখন আন্তর্জাতিক অঙ্গনে দাপটের সঙ্গে প্রাধান্য বিস্তার করছে -এটি তারই প্রমাণ।

তিনি আরও বলেন, যেখানেই বাংলাদেশ দল ক্রিকেট খেলছে সেখানেই ওয়ালটন আছে। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ওয়ালটন সব সময় বন্ধুর মতো পাশে থাকার চেষ্টা করবে। যেখানেই ক্রিকেট, সেখানেই ওয়ালটন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘরোয়া প্রায় সব বড় ক্রিকেট ইভেন্টগুলোতে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে ওয়ালটন। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টগুলোতেও নিয়মিত টাইটেল স্পন্সর হচ্ছে তারা। বর্তমানে ক্রিকেট বিশ্বে ওয়ালটন একটি পরিচিত নাম, ক্রিকেট ফ্রেন্ডলি নেইম।

নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ১ জানুয়ারি থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে প্রথম টেস্ট শেষ হওয়ার পর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি, ক্রাইস্টচার্চের হেগলে ওভালে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments