বৃহস্পতিবার, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবাংলাদেশ-পাকিস্তান সিরিজের ট্রফি উন্মোচন
spot_img
spot_img

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ট্রফি উন্মোচন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরে আবারও ব্যস্ত হয়েছে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুদলের অধিনায়ক লিটন দাস ও সালমান আঘা ট্রফি উন্মোচন করেন।

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াড নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মূলত লঙ্কানদের বিপক্ষে সিরিজের পারফরম্যান্সের কারণে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লিটন দাসের দল।

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ে উন্নতি দেখা গেছে। দুই ওপেনারই রানের দেখা পেয়েছেন। পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনে খেলা লিটন দাস। দারুণ পারফর্ম করেছেন বোলাররাও।

আরও পড়ুন: মাঠে গড়াবে ফিনালিজিমা, মেসি-ইয়ামাল শো’র অপেক্ষা

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments