মঙ্গলবার, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোকছুদুজ্জামান
spot_img
spot_img

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোকছুদুজ্জামান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মোকছুদুজ্জামান নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক তাকে এ পদে উন্নীত করে। বর্তমানে তিনি একীভূতকরণ প্রক্রিয়াধীন পাঁচ ব্যাংকের একটি গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মো. মোকছুদুজ্জামান ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং পরিদর্শন, বৈদেশিক মুদ্রানীতি, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট এবং কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড—টাকশালের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতক এবং ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিপ্লোমা এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে ব্যাংকিং ডিপ্লোমাও সম্পন্ন করেন।

২০২৫ সালের নভেম্বর থেকে তিনি গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ দায়িত্বে তিনি ব্যাংকটির স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি গ্রাহক, অংশীজন এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় কাজ করে যাচ্ছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments