ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির বর্তমান নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান। আগামী তিন বছরের জন্য তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ১০(৪) অনুযায়ী মো. আনিছুর রহমানকে তার বর্তমান পদ (নির্বাহী পরিচালক) থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য তার এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments